শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

প্ল্যাটফর্মের কাছে আসতেই বিকট শব্দে লাইনচ্যুত ট্রেন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:৪৩:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ৫ মে ২০২৫
  • ৭৭৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটের বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বনলতা ট্রেনের যাত্রীরা বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মের কাছে আসতেই বিকট শব্দ। পরে ছুটে গিয়ে দেখি একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে। বগি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর রেলের লোকজন ঘটনাস্থলে আসে।

যাত্রীরা জানান, বনলতা ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রেলওয়ে স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

প্ল্যাটফর্মের কাছে আসতেই বিকট শব্দে লাইনচ্যুত ট্রেন

আপডেট সময় : ০৮:৪৩:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ৫ মে ২০২৫