শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

প্রধান উপদেষ্টার বিষয়ে ২৯ ভুল তথ্য, বিএনপিকে নিয়ে সবচেয়ে বেশি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৮১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিলে অনলাইনে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য তারা শনাক্ত করেছে। এসব ভুল তথ্যের মধ্যে সবচেয়ে বেশি—১০১টি—জাতীয় বিষয়ের ওপর, যা পুরো মাসের মোট ভুল তথ্যের ৩৪ শতাংশ।

রিউমর স্ক্যানারের প্রকাশিত বিশেষ নিউজলেটারে জানানো হয়, রাজনৈতিক বিষয়ে ৯৫টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে ফেসবুকে সর্বোচ্চ ২৭৬টি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। শুধু তাই নয়, দেশের একাধিক গণমাধ্যম ১৪টি ঘটনায় ভুল তথ্য প্রচার করেছে, যা উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশকে জড়িয়ে ভারতের দুটি গণমাধ্যমে অপতথ্য প্রকাশ পেয়েছে। এ ছাড়া ১৬টি সাম্প্রদায়িক অপতথ্য শনাক্ত হয়েছে, যার মধ্যে ছয়টি ভারতের সামাজিক মাধ্যমভিত্তিক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়িয়েছে।

আসন্ন অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে ১২টি বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত হয়েছে। প্রখ্যাত অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়েও ২৯টি ভুল তথ্য প্রচার হয়েছে।

রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে নিয়ে সবচেয়ে বেশি, মোট ১৩টি (সবই নেতিবাচক) অপতথ্য ছড়িয়েছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে একটি, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে দুটি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে নয়টি অপতথ্য চিহ্নিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ছয়টি এবং দলটির আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে দুইটি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে, যা সবই নেতিবাচক। অন্যদিকে, আওয়ামী লীগকে ঘিরে আটটি অপতথ্য শনাক্ত হয়েছে, যার মধ্যে ৭৫ শতাংশই দলটির পক্ষে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

প্রধান উপদেষ্টার বিষয়ে ২৯ ভুল তথ্য, বিএনপিকে নিয়ে সবচেয়ে বেশি

আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ মে ২০২৫