বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৯ অপরাহ্ণ, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৭৯৫ বার পড়া হয়েছে
দ্বৈত নাগরিকত্বের আবেদনে আর নথিপত্রের হার্ডকপি (ছাপা কাগজ) এখন থেকে আর গ্রহণ করবে না সরকার। এবার সব নথিপত্র অনলাইনে আপলোড করতে হবে। মূলত পুরো প্রক্রিয়াটিই অনলাইনে সম্পন্ন করা হবে।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনার কথাটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন আগামী ১৫ মে থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) গ্রহণ করা হবে না।

সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

scs.ssd.gov.bd–লিংকে নিজস্ব জিমেইল (gmail) আইডি দিয়ে লগইন করে অনলাইনে ফরম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও ই–পেমেন্টের মাধ্যমে সরকারি ফি পরিশোধ করে আবেদন করা যাবে।

আবেদন অনলাইনে নিষ্পত্তির পর ডিজিটাল সনদ আবেদনকারী ই–মেইলে পাবেন। নিজস্ব জিমেইল আইডি থেকে কিউআর (QR) কোড সংবলিত ডিজিটাল সনদ ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য

আপডেট সময় : ০৩:৩৫:৫৯ অপরাহ্ণ, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫