বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন অসম্ভব: সিইসি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৩৮:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৭৭৩ বার পড়া হয়েছে

রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে চাই।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে আয়োজিত প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে অংশীজনদের নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

এএমএম নাসির উদ্দিন বলেন, দায়িত্ব নেওয়ার প্রথমেই ওয়াদা করেছিলাম যে আসছে নির্বাচনে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করবো। প্রবাসীরাও দেখা করে ভোটের ব্যবস্থা করার অনুরোধ করেন।

সিইসি বলেন, আমরা ইনহাউস এটা নিয়ে অনেক আলোচনা করেছি। বুয়েট, ডুয়েট, এমআইএসটিসহ দেশি-বিদেশি ফার্মকে যুক্ত করে একটা ব্যবস্থা বের করার চেষ্টা করেছি।

সিইসি বলেন, দেশের আর্থ-সামাজিক বাস্তবতা, সাক্ষরতার হার দেখে সিদ্ধান্ত নিতে হয়। সব বিবেচনা করে বিশেষজ্ঞরা প্রস্তাব করেছে। আমরা আপনাদের পরামর্শ নিয়ে এগোতে চাই। আমাদের দলগুলোর সমর্থন যদি না পাই তাহলে বাস্তবায়ন হবে না। কস্ট ইফেকটিভ, সহজে উপযোগিতা যাতে হয় সেভাবে এগোতে হবে।

নির্বাচন কমিশন থেকে ২০টির বেশি নিবন্ধিত দল ও চারটি অনিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল আজকের প্রবাসী ভোটিং নিয়ে আয়োজিত সেমিনারে। এর মধ্যে বিএনপির নজরুল ইসলাম খানের নেতৃত্বে চার সদস্যর প্রতিনিধি দল এই আয়োজনে অংশগ্রহণ করেন। পাশপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতিউর ইসলাম আকন্দসহ তিন সদস্যের প্রতিনিধি দল, এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন অসম্ভব: সিইসি

আপডেট সময় : ১২:৩৮:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫