সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

হাবিপ্রবিতে রিসার্চ সোসাইটির গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের ৩০৩ নং কক্ষে উক্ত গবেষণা বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি পরিচালনা করেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আবুল কালাম।

তিনি বলেন,প্রতিটি ব্যক্তি, সংগঠন এবং গোষ্ঠীর জন্য নিত্য-নৈমিত্তিক জীবনে রিসার্চ দরকার। কারণ রিসার্চ পেপারের প্রতিটি পরিসংখ্যানিক তথ্য, গবেষণালব্ধ তথ্য গুরুত্বপূর্ণ। কারণ একটা সংগঠন পরিচালনার জন্য গবেষণা দরকার। গবেষণার মাধ্যমে একটি সুষ্ঠু ধারণা জন্মাতে পারে এবং বাস্তবিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তিনি আরো বলেন, আমরা সবসময় ভাবি যে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,গবেষক এবং কোম্পানির লোক তাদেরই গবেষণা দরকার। এটি একটি ভুল ধারণা মূলত সবার জন্যই গবেষণা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ।

কর্মশালার বিষয়ে সভাপতি ইশরাত আরশি বলেন, গবেষণার বিভিন্ন দিক নিয়ে অত্যন্ত কার্যকর ও গভীর বিশ্লেষণ করা হয়েছে, যা আমাদের নতুন গবেষকদের জন্য দিকনির্দেশনামূলক ছিল । এই আয়োজন আমাদের গবেষণাভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি। স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করছি যারা আজকে অংশগ্রহণ করেছেন তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন।

উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবি রিসার্চ সোসাইটির সহ- সভাপতি তামান্না ইসলাম, সহ-সভাপতি ওসমান গণি রাসেল, সাধারণ সম্পাদক নাফিউন নূর সিদাদ। এছাড়াও প্রায় ১০০ জন গবেষণা আগ্রহী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

হাবিপ্রবিতে রিসার্চ সোসাইটির গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৫:১৬ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫