শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

রাবি ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেন-জি নিয়ে প্রশ্ন

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় স্থান পেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ ও এই আন্দোলনের অন্যতম শক্তি জেনারেশন-জি নিয়ে প্রশ্ন এসেছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও প্রশ্ন এসেছে।

শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম প্রসঙ্গ উঠে আসে। ভর্তি পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম—উন্নত মমশির-এর শিল্পী কে?

এছাড়া ‘কোন সময়কালকে Generation-Z (Gen-Z)-এর ব্যাপ্তি ধরা হয়?’ এবং ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কোন তারিখে?’ জানতে চাওয়া হয়।

‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার্থী সাজিদ আহমেদ বলেন, আজকের রাবি ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে শিল্পকর্মের নাম নিয়ে একটি প্রশ্ন এসেছে। এছাড়াও জেনারেশন-জি ও অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও একটি প্রশ্ন এসেছে।

এর আগে মেডিক্যাল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদের মৃত্যু তারিখের প্রসঙ্গ উঠে আসে। ভর্তি পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়, গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ কত?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি ২০০১ সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

রাবি ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেন-জি নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০১:২৩:৩২ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫