শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বুধবার, নির্বাচনী রোডম্যাপ প্রত্যাশা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:০৬:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৭৫৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং থেকে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) জানানো হয়, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন হতে পারে। তবে বিএনপির মতে, এটি কোনো সুস্পষ্ট রোডম্যাপ নয়। এ কারণেই তারা সরাসরি প্রধান উপদেষ্টার কাছে সরকারের নির্বাচন-সংক্রান্ত পরিকল্পনা জানতে চায়।

এর আগে গত ৯ এপ্রিল দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচন নিয়ে দেশজুড়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের একটি নির্ভরযোগ্য রোডম্যাপ দাবি করব।”

বিএনপি মনে করছে, নির্বাচন বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা ও পদ্ধতি ছাড়া সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বুধবার, নির্বাচনী রোডম্যাপ প্রত্যাশা

আপডেট সময় : ০১:০৬:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫