শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

বর্ষবরণে ইলিশ যেন স্বপ্ন, পাতে উঠছে না ‘পান্তা-সাথী’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:৪২:২৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৭৭৫ বার পড়া হয়েছে

আজ বাংলা নববর্ষ। এ দিন বাঙালির খাদ্য-সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পান্তা-ইলিশ হলেও, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পাতে এবার ইলিশ উঠছে না সহজে। এক সময় পদ্মার রাজশাহী ও গোয়ালন্দ এলাকায় ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলত। এত বেশি ছিল মাছের প্রাচুর্য যে পচে যাওয়ার ভয়ে সেসব মাটিতে পুঁতে রাখতেন জেলেরা।

কিন্তু এখন সেই দৃশ্য অতীত। ফরাক্কা বাঁধের প্রভাবে পদ্মায় স্রোত কমে যাওয়ায় বড় ইলিশ আর রাজশাহীর পদ্মায় আসে না বলেই মনে করছেন অভিজ্ঞরা। বর্তমানে বাজারে যা ইলিশ পাওয়া যাচ্ছে, তা আসছে বরিশাল কিংবা খুলনা থেকে।

রাজশাহীর বাজারে গতকাল এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। তিন বছর আগেও এই সময়ের দাম ছিল প্রায় ৬০০ টাকায় কম। এমনকি ৪০০-৬০০ গ্রাম ওজনের ছোট ইলিশও এখন বিক্রি হচ্ছে ১ হাজার ২০০–১ হাজার ৪০০ টাকায়, যা আগে ছিল ৮০০–৯০০ টাকার মধ্যে।

নিউমার্কেট এলাকায় ইলিশ কিনতে এসে হতাশ মাজেদুল ইসলাম বলেন, ‘এ বছর একদিনও ইলিশ কিনতে পারিনি। আজ পহেলা বৈশাখে খাওয়ার জন্য এলাম, কিন্তু দাম দেখে সাহসটাই হারিয়ে ফেললাম।’

বিক্রেতারা বলছেন, ইলিশের সরবরাহ যেমন কম, তেমন দামও ক্রয়ক্ষমতার বাইরে। এমন পরিস্থিতিতে গত বছর ইলিশ কেটে ছোট টুকরোতে বিক্রির চেষ্টা করা হয়েছিল, তবে তাতে তেমন সাড়া মেলেনি।

গোয়ালন্দ, রাজশাহী, দৌলতদিয়ার জেলেরা জানাচ্ছেন, এখন সারা দিন জাল টেনেও হাতে গোনা কয়েকটি ইলিশ পাওয়া যায়। পদ্মায় ইলিশের চাহিদা বাড়লেও, স্থানীয় সরবরাহ নেই বললেই চলে। ফলে বরিশাল থেকে এনে চড়া দামে বিক্রি করতে হচ্ছে।

সবমিলিয়ে, পহেলা বৈশাখে বাঙালির প্রাণের উৎসব যেমন চলছে, তেমনি পান্তা-ইলিশের ঐতিহ্য যেন হয়ে উঠছে শুধুই উচ্চবিত্তের জন্য সংরক্ষিত এক স্মৃতি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

বর্ষবরণে ইলিশ যেন স্বপ্ন, পাতে উঠছে না ‘পান্তা-সাথী’

আপডেট সময় : ০৯:৪২:২৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫