বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ভুল বানানে যবিপ্রবির আইডি কার্ড, বিতরণেও ধীরগতি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪০:০৯ অপরাহ্ণ, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ১০৬৪ বার পড়া হয়েছে

শিহাব উদ্দিন সরকার, যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের আইডি কার্ড (পরিচয়পত্র) নিয়ে তৈরি হয়েছে নানাবিধ বিতর্ক ও অসন্তোষ। শিক্ষার্থীদের জন্য প্রস্তুতকৃত আইডি কার্ডে দেখা দিয়েছে বানানের ভুল। এসব ভুলে শিক্ষার্থীরা ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন।

এছাড়া নির্ধারিত সময়ের অনেক পরেও অনেকে তাদের আইডি কার্ড এখনো হাতে পাননি প্রশাসনের গড়িমসি ও অব্যবস্থাপনার কারণে। একদিকে ভুল বানান, অন্যদিকে প্রশাসনের গড়িমসি—দুইয়ে মিলেই শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

প্রস্তুতকৃত আইডি কার্ডে দেখা গেছে, “Permanent Address” এর স্থানে লেখা হয়েছে “Parmanent Address”। এ ধরনের প্রাথমিক ইংরেজি বানান ভুল নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

এই ভুলের জন্য অনেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল টিমের গাফিলতিকে দায়ী করছেন। কারো কারো মতে, যথাযথ রিভিউ এবং প্রুফ রিডিং ছাড়াই কার্ড ছাপা হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এত বড় ভুল সত্যিই দুঃখজনক। এটা কোনো সাধারণ বানান ভুল না, এটা দায়িত্বহীনতার প্রতিচ্ছবি। একটি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডে এমন ভুল খুবই লজ্জাজনক।

এ বিষয়ে দায়িত্বে থাকা গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাস বলেন, এই ভুলটা আমাদের চোখে পড়েনি, আপনাদের মাধ্যমে আমরা অবগত হয়েছি। আমাদের পাঠানো ডেমোতে কোনো ভুল ছিলো না। এটা মূলত পোগ্রামারদের ভুল। যেহেতু আইডি কার্ডে ভুল রয়েছে তাই কার্ড বিতরণ বর্তমানে বন্ধ রাখার নির্দেশ দিয়েছি এবং যে ভুলটা হয়েছে সেটা আমরা অতি শীগ্রই সংশোধন করবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ভুল বানানে যবিপ্রবির আইডি কার্ড, বিতরণেও ধীরগতি

আপডেট সময় : ০৯:৪০:০৯ অপরাহ্ণ, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫