মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

২৮ লাখ টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী উদ্ধার:আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০০:৪৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৮২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:

বেনাপোল বন্দর থেকে চুরি হওয়া ২৮ লাখ টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শিবলু আটক হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক।

এসময় ওসি জানান, গত ৬ এপ্রিল বিকালে বেনাপোল বন্দরে খলিলুর রহমান এন্ড সন্স নামক প্রতিষ্ঠানের আমদানি করা ১০০ রোল গার্মেন্টস পন্য বহনকারী ট্রাকটি চুরি হয়। ওইদিন প্রতিষ্ঠানটির ম্যানেজার বুলবুল আহমেদ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পাবার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্রাকটির অবস্থান নিশ্চিত হলেও মালামাল উদ্ধার করতে পারেনি।

পরে তদন্ত সাপেক্ষে জানা যায়, এসব মাল সাতক্ষীরার বিনেরপোতায় কয়েকটি বাড়িতে রাখা হয়েছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের ১০০ রোল গার্মেন্টস পন্য উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যশোর গোয়েন্দা পুলিশের হাতে সাতক্ষীরা জেলার স্বেচ্ছাসেবক দলনেতা শিবলু আটক হয়েছে। এছাড়া অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

২৮ লাখ টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী উদ্ধার:আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

আপডেট সময় : ০৯:০০:৪৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫