বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

খুবি উপকেন্দ্রে রাবি’র ‘বি’ ইউনিট এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে আজ ১২ এপ্রিল (শনিবার) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট এবং কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৪,০১০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩৫০৭ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৭.৪৫ শতাংশ।
এছাড়া বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষায় মোট ৬,৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫,৯০৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৯৩ শতাংশ।
এদিকে ভর্তি পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবন ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার কক্ষ ও কন্ট্রোল রুমসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা।
এ সময় কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

খুবি উপকেন্দ্রে রাবি’র ‘বি’ ইউনিট এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৩:৩১ অপরাহ্ণ, শনিবার, ১২ এপ্রিল ২০২৫