রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

শেরপুরে জেল থেকে পলাতক দুই আসামি গ্রেপ্তার

গত বছর ৫ আগস্ট দুষ্কৃতিকারীদের আক্রমণে শেরপুর জেলা কারাগার থেকে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শেরপুর সদরের কুসুমহাটি ও পৌরসভার শেরী ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

গ্রেপ্তারকৃতরা হলে আফরোজ আলী (২৮) ও রাজিব মিয়া (২৯)। আফরোজ আলী শেরপুর সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের ঘীণাপাড়া এলাকার ইজ্জত আলীর ছেলে এবং রাজিব মিয়া শেরপুর পৌরসভার পশ্চিম শেরির কবির হোসেনের ছেলে।

র‍্যাব-১৪ জানিয়েছে, শুরু থেকেই জেল পলাতক আসামিদের ধরতে অভিযান পরিচালনা করে আসছিল র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপনে সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে শেরপুর সদরের কুসুমহাটি এলাকা থেকে জেলার শ্রীবরদী থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি আফরোজ আলীকে গ্রেপ্তার করে। পরে রাত ৮টার দিকে শেরপুর পৌরসভার শেরী ব্রিজ এলাকা থেকে একই থানার হত্যা মামলার আসামি রাজিবকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে র‍্যাব-১৪ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের অভিযান অব্যহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

শেরপুরে জেল থেকে পলাতক দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫২:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫