শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

বিমসটেকের চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:২৫:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৭৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ পরবর্তী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস আগামী দুই বছর বিমেসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

পেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেকের সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে যোগ দেন। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানরা ব্যাংকক ঘোষণা ও বিমসটেক ব্যাংকক ভিশন সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন। এই ভিশন সংগঠনটির টেকসই উন্নয়ন ও গভীরতর অর্থনৈতিক সংহতির জন্য একটি কৌশলগত রোডম্যাপ নির্ধারণ করবে।

বাংলাদেশের অগ্রাধিকার ও প্রতিশ্রুতি
শীর্ষ সম্মেলনে প্রদত্ত বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টা বিমসটেকের জন্য বাংলাদেশের ভিশন ও অগ্রাধিকার তুলে ধরেন। তিনি বাংলাদেশের সংবিধানসম্মত সকল নাগরিকের অধিকার, বিশেষ করে নারী ও জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং বিমসটেক পরিবহন সংযোগ মাস্টার প্ল্যান বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন।

এছাড়াও, প্রধান উপদেষ্টা মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে বিমসটেকের আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে তাদের নিজভূমিতে ফিরে যেতে পারে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থেকে দায়িত্ব গ্রহণ
বিমসটেক চেয়ারম্যানশিপ গ্রহণের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে দায়িত্ব গ্রহণকালে মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি অন্তর্ভুক্তিমূলক ও কর্মমুখী বিমসটেক গঠনের ওপর জোর দেন।

সম্মেলনের আগে সকালে মাননীয় প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একটি প্রাতঃরাশ বৈঠকে অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

বিমসটেকের চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

আপডেট সময় : ০৩:২৫:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫