শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদীর বৈঠক আজ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:৫৩:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৭৬৮ বার পড়া হয়েছে
থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার (৫ এপ্রিল) দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি এরই মধ্যে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে।

তিনি জানান, বৃহস্পতিবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশকিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

প্রধান উপদেষ্টা ও নরেন্দ্র মোদির বৈঠক প্রসঙ্গে আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ড. আমেনা মহসিন বলেন, আমার মনে হয় না বৈঠকের মাধ্যমে আমূল পরিবর্তন হবে। ভারতের সঙ্গে এমনি আমাদের ওয়ার্কিং রিলেশন তো আছেই। এমন না যে কোনো কিছু থেমে গেছে।

তিনি আরও বলেন, এটা ঠিক যে ভারতের কমফোর্টেবল জোনটা চলে গেছে। সেটা তো একটা বড় ব্যাপার আছেই। তবে ভারতের মিডিয়ায় যা হচ্ছে সে ব্যাপারে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে সব মিডিয়া তো এক নয়। কিছু কিছু মিডিয়া এমনটা করছে। অফিসিয়াল বিষয়গুলো লক্ষ্য করলে দেখা যাবে রিলেশনশিপগুলো চলছে, বড় ধরনের কোনো পরিবর্তন দেখছি না।

আমেনা মহসিন এটাও মনে করেন, বাংলাদেশের জন্য পলিসি নির্ধারণের ক্ষেত্রে তারা আগামী নির্বাচন বাংলাদেশে কীভাবে হয় সেটা পর্যন্ত দেখতে চাচ্ছে। কারণ, ভারতেরও বাংলাদেশের প্রয়োজন রয়েছে। এটা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট ব্যাপার। ওরা কখনোই বাংলাদেশের সঙ্গে খারাপ সম্পর্ক হোক তা চাইবে না। তারা একটি নির্বাচনী সরকারের জন্য অপেক্ষা করবে।

গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছিলেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকটি অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে সম্মেলনের অফিসিয়াল নৈশভোজে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি পাশাপাশি বসে কুশলাদি বিনিময় করেছেন।

উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ব্যাংককে ২ এপ্রিল বিমসটেক সম্মেলন শুরু হয়েছে, যা শেষ হবে ৪ এপ্রিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদীর বৈঠক আজ

আপডেট সময় : ০৯:৫৩:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫