সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শেরপুরে ৫ দফা দাবিতে মউশিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শেরপুর জেলায় ইসলামিক ফাউণ্ডেশন পরিচালিত নৈতিকতা ও মূল্যোবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষক শিক্ষিকাদের ৫দফা দাবি আদায়ে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ শেরপুর জেলা কমিটির আয়োজনে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ নজরুল ইসলাম, শেরপুর সদর উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা মোঃ জহুরুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশন শেরপুরের ফিল্ড সুপারভাইজার মাওলানা মোঃ মোতাছিম বিল্লাহ, মাস্টার ট্রেইনার মুফতি মোঃ খলীলুর রহমান, ফিল্ড অফিসার মোবারক হোসেন প্রমুখ।

৫দফা দাবি হচ্ছে- (১) নৈতিকতা ও মূল্যোবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়ে) মাহে রমজানের মধ্যে পাশ করতে হবে। (২) ঈদুল ফিতরের পূর্বেবকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। (৩) শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ী করণ করতে হবে। কোনভাবে আউটসোর্সিং পদ্ধতিতে নেওয়া যাবে না। (৪) শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। (৫) শিক্ষক শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যু বরন করিলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে।

মানববন্ধন শেষে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ঘন্টাব্যাপী এ মানবন্ধনে প্রকল্পের নয় শতাধিক শিক্ষকসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শেরপুরে ৫ দফা দাবিতে মউশিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৯:০৬:২০ অপরাহ্ণ, রবিবার, ২৩ মার্চ ২০২৫