শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপি, এনসিপি ও সিপিবির সংলাপ আজ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:১৫:২১ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে

ঐকমত্য কমিশনের সঙ্গে আজ সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৈঠকের নেতৃত্ব দেবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় আজ রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন।

জানা গেছে, দুপুর ১টায় কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে বিএনপি, বেলা ২টায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এবং সবশেষ বেলা আড়াইটায় জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে, সিপিবি।

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের সংলাপে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। এরপর থেকে ধারাবাহিকভাবে চলছে সংলাপ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপি, এনসিপি ও সিপিবির সংলাপ আজ

আপডেট সময় : ১১:১৫:২১ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ মার্চ ২০২৫