শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

আ. লীগ কোন রাজনৈতিক সংগঠন না, এটি ছিল হাসিনার পারিবারিক ক্লাব: মোমিনুল আমিন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:১৯:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৮২০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ছিল ফ্যাসিস্ট হাসিনার একটি পারিবারিক ক্লাব বলে মন্তব্য করেছেন এনডিএমের সেক্রেটারি জেনারেল মোমিনুল আমিন। একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি একটি উদার মানসিকতার দল হিসেবে গণতন্ত্র ও ভোটের লড়াইয়ের জন্য ১৫-১৬ বছর যে ত্যাগ শিকার করেছে তা বিশ্ব রাজনৈতিক ইতিহাসে বিরল। সেই উদারতা থেকে তারা বলছে কোন দল নিষিদ্ধ করার পক্ষে না। আমরা তাদের সেন্টিমেন্টকে সাধুবাদ জানাই।

মোমিনুল আমিন বলেন, তবে আমাদের জায়গা থেকেও আমরা পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ প্রশ্নে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে, এটি কোন রাজনৈতিক সংগঠন না, এটি একটি সন্ত্রাসী, লুটেরা, গণহত্যাকারী সংগঠন। এটি ছিল ফ্যাসিস্ট হাসিনার একটি পারিবারিক ক্লাব। যার মাধ্যমে বাংলাদেশকে লুটপাট করা হয়েছে।

তিনি বলেন, প্রথমে বিরোধী মত ও পথকে দমন করা হয়েছে, সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এই দলটার রাজনীতি করার, নির্বাচনে অংশ নেয়ার কোন সুযোগ থাকতে পারে না। কিন্ত ৭ মাস হয়ে গেলেও এই নিয়ে কোন ব্যবস্থা নেয়নি সরকার। যে আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই আইনে যুবলীগকেও নিষিদ্ধ করা যেত। আমরা তা দেখি নাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

আ. লীগ কোন রাজনৈতিক সংগঠন না, এটি ছিল হাসিনার পারিবারিক ক্লাব: মোমিনুল আমিন

আপডেট সময় : ১১:১৯:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫