শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে রোগীর ‘আত্মহত্যা’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:১৩:৩০ অপরাহ্ণ, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৭৮০ বার পড়া হয়েছে
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে পলাশ বিশ্বাস (৩২) নামে এক রোগী আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১৯মার্চ) ভোরে ঘটনাটি ঘটে। এবং ঘটনাস্থলেই মারা যায় সেই রোগী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, ওই রোগী গত ৬মার্চ শ্বাসনালী দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি হয়। এরপর থেকে আইসিইউতে ভর্তি ছিল। গত ১৭মার্চ ছয়তলায় এইচডিইউতে দেয়া হয়। বুধবার ভোরে সে একাই দরজা দিয়ে বের হয়। এবং তিনতলার দিকে যায়। এরপর জরুরি বাহির হওয়ার দরজা দিয়ে বের হয়ে লিফটে ১৬তলার ছাদে চলে যায়। সেখান থেকে লাফিয়ে পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি টঙ্গি এলাকায় একটি ওয়াশিং প্লান্টে কাজ করতেন। সেখানে দুর্ঘটনায় তার শ্বাসনালী দগ্ধ হয়। সেদিনই ইনস্টিটিউটে ভর্তি হয়। ১১দিন আইসিইউতে থাকার পর মানসিক সমস্যা হয়। বিভিন্ন সময় আবোল তাবোল বলতে থাকে। আজকে তার মানসিক চিকিৎসক দেখানোর কথা ছিল।

মৃত পলাশ বিশ্বাসের ছোট ভাই অলোক বিশ্বাস বলেন, পলাশ  ছয় তলায় ৬০২ নম্বর ওয়ার্ডের ১৮নম্বর বেডে ছিল। গতরাত আড়াইটার সময় তাকে বেডে দেখে বাইরে চলে আসি। এরপর ভোরে নার্সরা আমাকে জানায়, তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার ভাই চাঁনখারপুল সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভিতরে পড়ে আছে। আমরা সেখানে গিয়ে ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে বার্ন ইসস্টিটিউটে যাই। সেখানে গিয়ে জানতে পারি পলাশ বিশ্বাস নামে ওই রোগী ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। ভোরে ইনস্টিটিউটের ১৬তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে রোগীর ‘আত্মহত্যা’

আপডেট সময় : ০৩:১৩:৩০ অপরাহ্ণ, বুধবার, ১৯ মার্চ ২০২৫