শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে বাবর খালাস

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:৫৪:২১ অপরাহ্ণ, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৭৯২ বার পড়া হয়েছে

বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই রায় দেন।

এর আগে, ২০০৭ সালের ২৭ মে তারিখ বাবরকে আটক করে যৌথবাহিনী। গ্রেপ্তারের সাতদিন পর গুলশান থানায় অস্ত্র আইনে মামলা হয়। ২০০৭ সালের ৩০ অক্টোবর  ঢাকার মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল লাইসেন্স বিহীন রিভলবার পাওয়ার অভিযোগে বাবরকে ১৭ বছরের সাজা প্রদান করে।

বিচারিক আদালতের এই সাজা অবৈধ ছিল বলে হাইকোর্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করেন।

আদালতে বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথবাহিনী ওনাকে গ্রেপ্তারের ৭ দিন পর উদ্দেশ্যমূলভাবে এই মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, একটি লাল-কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয় কিন্তু জব্দ তালিকায় সেই ব্যাগ ছিল না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে বাবর খালাস

আপডেট সময় : ০১:৫৪:২১ অপরাহ্ণ, বুধবার, ১৯ মার্চ ২০২৫