শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

কক্সবাজারে সমন্বয়কের বাবাকে হত্যা, এনসিপির প্রতিবাদ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৪১:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বাবাকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এক হামলায় জুলাই অভ্যুত্থানের এক সমন্বয়কের বাবা হাবিবুল হুদা নিহত হন। একই ঘটনায় তার পরিবারের আরও তিনজন আহত হন।

এনসিপি দাবি করেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক অতীতে বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন। তবে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও কেউ এখনো গ্রেপ্তার হয়নি, যা আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।

দলটি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

কক্সবাজারে সমন্বয়কের বাবাকে হত্যা, এনসিপির প্রতিবাদ

আপডেট সময় : ০৪:৪১:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫