সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন

 চলছে পবিত্র রমজান মাস। মুসলমানদের সবচেয়ে পবিত্রতম মাস হলো মাহে রমজান। এ মাসে সিয়াম পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানেরা। সারাদিন রোজা রাখেন শিশু, যুবক ও বৃদ্ধরা।

পবিত্র মাহে রমজানের পুণ্যতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন শেরপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী শেরপুর’।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে শহরের নিউ মার্কেট ও থানা মোড়ে শতাধিক রোজাদার পথচারীদের মাঝে ইফতার হিসেবে খাবার বিতরণ করা হয়।

এসময় রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি রুবেল মৃধার তত্বাবধানে খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাদিদ, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক আরফান আলী, লিমন সরকার, আবির, রিফাত, আমিনুল ইসলাম, আব্দুল আলিম, সুমন, আরিফুল ইসলাম প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু বলেন, আমাদের সংগঠনটির বেশিভাগ সদস্যরাই শিক্ষার্থী তাদের টিফিনের টাকা জমিয়ে, কেউ কেউ প্রাইভেট পড়িয়ে কিছু অর্থ বাঁচিয়ে মানুষের উপকারে সহায়তা করে। তাদের পরিবারও এই মহতী উদ্যোগে নানানভাবে সহায়তা করে, যাতে তারা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে। তিনি আরো জানান তাদের লক্ষ্য ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা, যাতে সমাজের আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো যায়।

এ বিষয়ে প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মৃধা বলেন, “আমরা চাই সমাজের সকল স্তরের মানুষ যাতে রমজানের এই পবিত্র মাসে ইফতার করতে পারেন। আমাদের ছোট্ট প্রয়াস সমাজের অসহায় মানুষদের জন্য, যাতে তারা ভালোভাবে ইফতার করতে পারে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন

আপডেট সময় : ১০:১২:০৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ মার্চ ২০২৫