সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

শেরপুরে গাছে পেরেক অপসারণ কর্মসূচি পালন

শেরপুরে জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে গাছ সুরক্ষা বা পেরেক অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি উদ্যানের বিভিন্ন গাছে পেরেক দিয়ে সাইনবোর্ড বিলবোর্ড সহ বিভিন্ন প্রচারণা বোর্ডের পেরেক অপসারণ উদ্বোধন করা হয়।

এই পেরেক অপসারণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনম আব্দুল ওয়াদুদ। এ সময় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।

কর্মসূচীতে বন বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামাত নেতা মাওলানা আব্দুল বাতেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়ার্ল্ড লাইফ বিভাগের রেঞ্জার আব্দুল্লাহ আলামিনসহ রোভার স্কাউট, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসবীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, শেরপুর জেলার বিভিন্ন স্থানের বিভিন্ন গাছপালা যেখানে পেরেক রয়েছে সেসব গাছের পেরেক উচ্ছেদ করে গাছ তথা পরিবেশ রক্ষা করা জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে কেউ যেন নতুন করে কোন গাছে পেরেক লাগাতে না পারে সে বিষয়েও সকলকেই সজাগ থাকতে হবে এবং এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

শেরপুরে গাছে পেরেক অপসারণ কর্মসূচি পালন

আপডেট সময় : ০৪:০৯:২৪ অপরাহ্ণ, বুধবার, ১২ মার্চ ২০২৫