শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চকরিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা দিল সেনাবাহিনী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৪৪:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৮১৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। গত জানুয়ারিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় চকরিয়ার ওয়ার সিমেট্রি এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষুশিবিরের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা, চট্টগ্রাম ও রামু থেকে আগত চারজন চক্ষু বিশেষজ্ঞ এই অঞ্চলের ৮৬৫ জন রোগীর চোখের চিকিত্সা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেছেন।

আইএসপিআর আরো জানায়, সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় ২৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের খাবার ও যাতায়াতের বিশেষ ব্যবস্থাও রাখা হয়। সফল অপারেশন শেষে পরিপূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাওয়া ব্যক্তিরা এই আয়োজনের জন্য সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চকরিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা দিল সেনাবাহিনী

আপডেট সময় : ১০:৪৪:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ১২ মার্চ ২০২৫