শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

আইন মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:২৬:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৭৯৮ বার পড়া হয়েছে

আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব (প্রশাসন) ও সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি আগামী ১০ এপ্রিল থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন।

সোমবার (১০ মার্চ) আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। বিকাশ কুমার সাহা ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে যোগ দেন এবং নিয়মিত পদোন্নতির মাধ্যমে সিনিয়র জেলা জজ পদে পৌঁছান।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি নিম্নস্বাক্ষরকারী ১৯৯৪ সালের ২৫ এপ্রিল তারিখে সহকারী জজ পদে যোগদান করে নিয়মিত পদোন্নতিপ্রাপ্ত হয়ে বর্তমানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র জেলা জজ) হিসেবে কর্মরত আছি। বর্তমানে আমার চাকরিকাল ২৫ বছরের ঊর্ধ্বে। আমি ব্যক্তিগত কারণে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৪ অনুযায়ী আগামী ১০ এপ্রিল ২০২৫ থেকে সরকারি চাকরি হতে ঐচ্ছিক অবসর গ্রহণ করতে ইচ্ছুক।’

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এর আগে, গত ২ মার্চ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

আইন মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা

আপডেট সময় : ১২:২৬:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫