মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শেরপুরে ৬ বছরের শিশুর পর এবার ইটভাটায় কিশোরী শ্রমিক ধর্ষণের অভিযোগ

শেরপুরের নকলায় একটি ইটভাটায় এক কিশোরী শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক শ্রমিককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে এ ঘটনাটি ঘটে।

আটক সাব্বির হোসেন গাজী (২০) খুলনার পাইকগাছার গদাইপুর গ্রামের সাঈদ গাজীর ছেলে। যে কিশোরী ধর্ষণের শিকার হয়েছে, তাঁর সঙ্গে একই ইটভাটায় শ্রমিকের কাজ করে সে।

পুলিশ জানায়, শ্রমিক সাব্বির আজ (রবিবার) বিকেলে এক কিশোরী শ্রমিককে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে নকলা থানা পুলিশ কিশোরী শ্রমিককে উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন গাজীকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এর আগে শনিবার একই উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে বিস্কুটের প্রলোভনে ধর্ষণ করার অভিযোগে চাঁন মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গত ১৫ দিনে নকলা উপজেলাতেই ধর্ষণের ঘটনা ঘটে ৩টি। এর মধ্যে ২টি শিশু ও একটা নারী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শেরপুরে ৬ বছরের শিশুর পর এবার ইটভাটায় কিশোরী শ্রমিক ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৪:৪৪:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ১০ মার্চ ২০২৫