শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:০০:০৪ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৭৬৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শনিবার (৮ মার্চ) সকাল পৌনে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ধলা ও আউলিয়ানগর স্টেশনের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকা পার হওয়ার পর ট্রেনটির ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। পরে চালক, পরিচালক (গার্ড) ট্রেন থেকে নেমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।

গোলাম কিবরিয়া আরও বলেন, এ ঘটনা সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। গফরগাঁও স্টেশনে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস, আউলিয়ার নগর স্টেশনে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে আছে। ব্রহ্মপুত্রের ইঞ্জিন যাচ্ছে ঘটনাস্থলে। সেখান থেকে ট্রেনটি টেনে আনলেই লাইন স্বাভাবিক হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ১২:০০:০৪ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫