মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

প্যারিসের অরলি বিমানবন্দরে হামলাকারী ছিল ‘মাদকাসক্ত’

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৫:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্যারিসের অরলি বিমানবন্দরে গত শনিবার নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালানো বন্দুকবাজের শরীরে মাদকের উপাদান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ব্যাপারে প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, হামলাকারীর ময়নাতদন্তের সময় ভিসেরা পরীক্ষায় তার শরীরে উচ্চমাত্রার কোকেন ও গাঁজার উপাদান পাওয়া যায়।

এর আগে তিউনিসীয় বংশোদ্ভূত ৩৯ বছরের জিয়েদ বেন বেলগাসেম নামের ওই ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এক নারী সেনার বন্দুক ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে গুলি করে হত্যা করা হয়। এসময় তিনি ওই সেনার মাথায় বন্দুক ঠেকিয়ে চিৎকার করে বলছিলেন, ‘আমি আল্লাহ’র জন্য মরতে যাচ্ছি।

এ ঘটনায় দেশটির সরকারি আইন কর্মকর্তা ফ্রাঁসোয়া মোলাঁ বলেন, জিয়েদের মধ্যে সন্ত্রাসী প্রবণতা ছিল। আর প্রতিবেশীদের বিবরণ অনুযায়ী তিনি ছিলেন ‘বিপজ্জনক’। চরমপন্থায় তাঁর জড়িত থাকার বিষয়ে আগেও তদন্ত হয়েছিল। এ ছাড়া সশস্ত্র ডাকাতির দায়ে জিয়েদ ২০০১ সালে পাঁচ বছরের কারাদণ্ড পান।

এদিকে জিয়েদের বাবা এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, তাঁর ছেলে আগে ভালো ছিল। তবে মাদকাসক্ত হওয়ার কারণে এ কাজ করে থাকতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

প্যারিসের অরলি বিমানবন্দরে হামলাকারী ছিল ‘মাদকাসক্ত’

আপডেট সময় : ১১:১৫:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭