মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শেরপুরে মাহিন্দ্রা ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ব্যবসায়ীর

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাহিন্দ্রা ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ফারুখ আহম্মেদ নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ ) বিকালে শ্রীবরদী উপজেলার ভায়াডাংগা-বকশিগঞ্জ সড়কের বাঘহাতা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফারুখ আহম্মেদ (৩৫) পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি দেওয়ানগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ঝিনাইগাতি উপজেলার ধানশাইল গ্রামের দিকে যাচ্ছিলেন। কাকিলাকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় ফারুখ আহম্মেদ ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ফারুখ আহম্মেদকে নিহত অবস্থায় দেখতে পায়। স্থানীয় প্রশাসন ও পুলিশ দুর্ঘটনার কারণ তদন্তে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালকের অসাবধানতা ও অতিরিক্ত গতি দুর্ঘটনার মূল কারণ হতে পারে।

স্থানীয়রা জানান, শ্রীবরদী-বকশিগঞ্জ সড়কটি সরু এবং বিপজ্জনক। এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়কটির সংস্কার ও প্রশস্তকরণের দাবী জানান। এ ছাড়া, চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শেরপুরে মাহিন্দ্রা ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ব্যবসায়ীর

আপডেট সময় : ০৭:৪৭:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫