রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি সানাউল্লাহ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৫০:১৩ অপরাহ্ণ, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৭৮৪ বার পড়া হয়েছে
নতুন করে আগামী ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ বলেন, এবার আনুমানিক ১৮ লক্ষ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে এবং ১৯ লাখ মৃত ভোটার এই তালিকা থেকে বাদ পড়বে।

তিনি বলেন, বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো ভালো হয়নি। এর দায় নির্বাচন কমিশন কোনোভাবেই এড়াতে পারে না। সেটা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একজন ইসির কর্মচারী পর্যন্ত।

তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ভঙ্গুর নির্বাচন পরিস্থিতিতে ভোটবিমুখ জনগোষ্ঠির এই মুহূর্তে ভোটে ফেরার আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই এবারের ভোটার দিবস তাৎপর্যপূর্ণ, যাতে করে কেউ ভুয়া কিংবা অস্বচ্ছ ভোটার তালিকা না বলতে পারে। ‘এমনকি তরুণ ভোটারদের ভোটে অন্তভুর্ক্ত করা এবং নারী ভোটাররা যাতে বাদ না পড়ে।

ইসি সানাউল্লাহ আরও বলেন, ইসি কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু ভোটের জন্য ইস্পাতের মধ্যে কঠিন অবস্থায় থাকবে কমিশন। কমিশন ভেঙ্গে যাবে কিন্তু মচকাবে না। জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না নির্বাচন কমিশন।

এদিকে ইসি তাহমিদা আহমদ পরামর্শ দিয়েছেন বদ্ধ ঘরে নয়, নির্বাচনে স্বচ্ছতা আনতে খোলা মাঠে নির্বাচন আয়োজন করার।

এছাড়া ইসি রহমানেল মাছউদ বলেছেন, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নেবে কমিশন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ০১:৫০:১৩ অপরাহ্ণ, রবিবার, ২ মার্চ ২০২৫