মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কুবিতে মাদকসেবনরত অবস্থায় বহিরাগত আটক, পুলিশের কাছে সোপর্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩২:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৮১৫ বার পড়া হয়েছে

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মো: জীবন (১৯) নামের এক বহিরাগতকে মাদকসেবনরত অবস্থায় আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার (০১ মার্চ) রাত দশটার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে মাদকসেবনরত অবস্থায় আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে শিক্ষার্থীরা।

এরপর প্রক্টরের উপস্থিতিতে লিখিতসহ জবানবন্দি নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযুক্ত জীবন সালমানপুরের ব্লু ওয়াটার পার্ক নামক এলাকার মো: গোলাপ খানের ছেলে।

লিখিত জবানবন্দিতে তিনি বলেন, প্রায়ই সে এখানে মাদক সেবন করতে আসে। এছাড়া জবানবন্দিতে সালমানপুরের মিলন ও আল-আমিন নামের দুইজন মাদক বিক্রেতার নামও উল্লেখ করেন তিনি।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মাসুদ বলেন, ‘তাকে থানায় নিয়ে যাচ্ছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, ‘মাদকের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হবে এটা কোনোভাবেই কাম্য নয়। মাদকের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে, তারই অংশ হিসেবে আজকের এই কার্যক্রম। ভবিষ্যতে আমরা এ ব্যাপারে আরো সজাগ থাকব।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কুবিতে মাদকসেবনরত অবস্থায় বহিরাগত আটক, পুলিশের কাছে সোপর্দ

আপডেট সময় : ১০:৩২:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ২ মার্চ ২০২৫