শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

‘জাতীয় নাগরিক পার্টি’: আত্মপ্রকাশ বিকেলে, কে কোন পদে আসছেন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:০৫:২১ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৬৬ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্বে দেওয়া তরুণদের নিয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন রাজনৈতিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এ দিন বিকেল তিনটায় রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে।

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দলীয় একটি সূত্রে জানা গেছে, নতুন দলটির আহ্বায়ক হচ্ছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি এই দলের দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৎকালীন ছাত্র অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের প্যানেল থেকে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে জড়িত ছিলেন। ২০২৩ সালের ৪ অক্টোবর ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে। নাহিদ এই সংগঠনের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। এছাড়া সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তর) এবং হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণ) করা হচ্ছে। মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন নাসির উদ্দিন পাটোয়ারী। আর যুগ্ম সমন্বয়ক করা হচ্ছে হান্নান মাসউদকে। নতুন দলের দপ্তর সম্পাদক করা হচ্ছে সালেহ উদ্দিন সিফাতকে।

জুলাই গণঅভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একটি সাংগঠনিক কাঠামো দিতে ২২ অক্টোবর হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক করে একটি কমিটি ঘোষণা করে। এই কমিটি দেশব্যাপী অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রদের সংগঠিত করতে গত কয়েক মাস করেছেন।

এছাড়া নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি করা হয়। নাগরিক কমিটি অভ্যুত্থানে অংশ নেওয়া ও ভূমিকা রাখা তরুণ নেতা, লেখক, সংগঠক, অ্যাক্টিভিস্টদের সংগঠিত করতে কাজ করে।

গতবছরের শেষ দিক থেকে এই কমিটি একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ গ্রহণ করে। তখন থেকেই কমিটিতে কারা আসবেন, নতুন সংগঠন কেমন হবে, তা নিয়ে নানা গুঞ্জন ছিল। দল গঠনের পূর্বে গত কয়েকসপ্তাহে শীর্ষ নেতৃত্ব নিয়ে নানা টানাপোড়নও ছিল। দলে নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ হচ্ছে না অভিযোগ তুলে ছাত্রশিবিরের তিন নেতা নতুন দলের যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন।

নানা টানাপোড়ন ও গুঞ্জন শেষে আজ নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সদস্যসচিব আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিকযাত্রা শুরু করতে পারব। আমরা রাজনীতিতে বাংলাদেশের স্বার্থের কথা বলেছি। ডান-বামের ও মধ্যমপন্থার কথা বলেছি। মানুষের অধিকার ও মর্যাদার কথা বলেছি। আমরা আশাবাদী, আত্মপ্রকাশ অনুষ্ঠানে সকল-ধর্ম বর্ণ লিঙ্গের মানুষের অংশগ্রহণ করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘জাতীয় নাগরিক পার্টি’: আত্মপ্রকাশ বিকেলে, কে কোন পদে আসছেন

আপডেট সময় : ১২:০৫:২১ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫