সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শেরপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দীর্ঘ ১০ বছর পর শেরপুর জেলার একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান চলে।

দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর উত্তম কুমার নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ্ কামাল উদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ।

সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কলেজের বিএনসিসি, রোভার স্কাউট, গার্ল ইন গাইড ও রেডক্রিসেন্ট এর সদস্যরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। ৩০টি ইভেন্টের মধ্যে ১০০ মিটার দৌড়ের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিব শংকর কারুয়া, গণিত বিভাগের বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ হোসেন আকন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছেন মনির ও মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছেন আখি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শেরপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫০:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫