রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

নতুন দল জাতীয় নাগরিক পার্টি; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৫:১৩:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৯৬ বার পড়া হয়েছে

আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল। তার আগেই জানা গেল, কী নামে আত্মপ্রকাশ করতে চলেছে দলটি। নতুন রাজনৈতিক দলের নাম হতে যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টি।

এদিকে, দলীয় একটি সূত্রে জানা গেছে, দলটির আহ্বায়ক হচ্ছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দলটির সদস্য সচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। এছাড়া সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তর) এবং হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণ) করা হয়েছে। মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন নাসির আবদুল্লাহ। আর যুগ্ম সমন্বয়ক করা হচ্ছে হান্নান মাসউদকে।

এছাড়া নতুন দলের দপ্তর সম্পাদক করা হয়েছে সালেহ উদ্দিন রিফাতকে।

এর আগে, গত সোমবার জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে। সেদিন তিনি জানান, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, দেশি-বিদেশি কূটনৈতিক, প্রবাসী বাংলাদেশি, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই উপস্থিত থাকবেন।

এদিকে, এই দলের দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকার থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

নতুন দল জাতীয় নাগরিক পার্টি; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

আপডেট সময় : ০৫:১৩:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫