বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

কুফা নগরীর ইন্তেকালকারী সর্বশেষ ফকিহ সাহাবি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৫:০৭:৪৫ অপরাহ্ণ, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৮৪ বার পড়া হয়েছে
তাঁর নাম আবদুল্লাহ। উপনাম আবু মুয়াবিয়া/ আবু মুহাম্মদ/আবু ইবরাহিম। পিতা আবু আওফা আলকামা ইবনে খালিদ ইবনে হারিস। তিনি ছিলেন ফকিহ ও বয়স্ক সাহাবি। পিতা-পুত্র উভয়েই সাহাবি ছিলেন। হুদাইবিয়ার বাইআতে রিজওয়ানে অংশগ্রহণকারীদের অন্যতম। কুফায় ইন্তেকালকারী সর্বশেষ সাহাবি।

হাদিস : তাঁর থেকে বেশ কিছু হাদিস বর্ণিত আছে। তাঁর থেকে বর্ণনা করেছেন ইবরাহিম ইবনে মুসলিম, ইবরাহিম ইবনে আবদুর রহমান সাকসাকি, ইসমাইল ইবনে আবু খালিদ, আতা ইবনে সায়িব, সুলাইমান আল-আমাশ, আবু ইসহাক আশ-শাইবানি, তালহা ইবনে মুসাররিফ, আমর ইবনে মুররাহ, আবু ইয়া’ফুর (রহ.) প্রমুখ।

রাসুল (সা.)-এর দোয়া : হজরত আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা.)-এর জন্য রাসুল (সা.) বিশেষ দোয়া করেছিলেন। তিনি যখন তাঁর পিতা আবু আওফার জাকাত নিয়ে রাসুল (সা.)-এর খেদমতে উপস্থিত হন, তখন রাসুল (সা.) তাঁর জন্য এ বলে দোয়া করেন, ‘হে আল্লাহ! আবু আওফার পরিবারের উপর রহমত নাজিল করুন!’ অনুরূপ দোয়া তাঁর পিতার জন্যও করেছিলেন, যখন তিনি তাঁর গোত্রীয় লোকের জাকাত নিয়ে রাসুল (সা.)-এর খেদমতে উপস্থিত হয়েছিলেন।

যুদ্ধ : হজরত আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা.) রাসুল (সা.)-এর সঙ্গে বেশ কিছু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, আমরা রাসুল (সা.)-এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশ নিয়েছি। হুনাইনের যুদ্ধে তাঁর একটি হাতের বাহু মারাত্মকভাবে আহত হয়।

বসবাস : রাসুল (সা.)-এর ইন্তেকাল পর্যন্ত মদিনাতেই বসবাস করেছিলেন। এরপর স্থায়ীভাবে কুফায় চলে যান এবং সেখানেই ইন্তেকাল করেন। জীবনের শেষ সময়ে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন।

ইন্তেকাল : হজরত আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা.) ৮৬/৮৮ হিজরিতে ইন্তেকাল করেন। তখন তাঁর বয়স ছিল ১০০ বছরের কাছাকাছি। তিনি কুফায় ইন্তেকালকারী সর্বশেষ সাহাবি। (সিয়ারু আ’লামিন নুবালা : ৪/৪৩৬-৪৩৭, আত-ত্বাবাকাতুল কুবরা : ৪/২২৬, ক্র. ৪৮৭, ৬/৯৮-৯৯, ক্র. ১৮৫০; মু’জামুস সাহাবা : ৪/১২৮-১৩১)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

কুফা নগরীর ইন্তেকালকারী সর্বশেষ ফকিহ সাহাবি

আপডেট সময় : ০৫:০৭:৪৫ অপরাহ্ণ, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫