মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পার্বত্য অঞ্চলের প্রথম সংবাদপত্রের জনক একেএম মকছুদ আহমেদের ইন্তেকাল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৪৬:৩২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮১১ বার পড়া হয়েছে

পার্বত্য অঞ্চলের সংবাদপত্রের পথিকৃৎ প্রবীণ সাংবাদিক পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় তিনি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির সিভিল সার্জন (সিএস) ডা. নূয়েন খীসা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন।

দৈনিক গিরিদর্পণের সাবেক বার্তা সম্পাদক ও একেএম মকছুদ আহমেদের ঘনিষ্ঠজন নন্দন দেবনাথ বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে কন্ট্রাক্টর পাড়ার নিজ বাসায় তিনি স্ট্রোক করেছেন। হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৩৭ মিনিটের দিকে নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকরা একজন অভিভাবক হারালো।

প্রসঙ্গত, একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন। তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক বনভূমি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। ৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে আছেন। দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি প্রতিনিধি। তিনি রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতিও।

আলহাজ্ব একেএম মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙ্গামাটি প্রেসক্লাব, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

পার্বত্য অঞ্চলের প্রথম সংবাদপত্রের জনক একেএম মকছুদ আহমেদের ইন্তেকাল

আপডেট সময় : ০৭:৪৬:৩২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫