মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

এমইএস কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৫:২১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৩৯ বার পড়া হয়েছে

ওমরগণি এমইএস কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ১৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো বসন্ত বরণ ও পিঠা উৎসব। উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম সারওয়ার আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইএস কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ।

অধ্যাপক আবু নাঈম ইব্রাহিম ও অধ্যাপক ববি বড়ুয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী,অধ্যাপক নুরুল আমিন সহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ঋতুরাজ বসন্ত বরণে ছাত্রীদের পরনে ছিল হলুদ শাড়ি। খোঁপায় ছিল নানান ফুলের মালা। ছেলেরাও সেজে ছিলো পাঞ্জাবিতে। যেন ঋতুরাজ বসন্ত তার সকল রঙে ধরা দিয়েছে কলেজ প্রাঙ্গণে।

বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে মিশে আছে পিঠা-পুলি। আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়নের ফলে এই পিঠা উৎসব বিলুপ্তির পথে। বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে এদিন পিঠা উৎসবের ও আয়োজন ছিলো। হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা।

বসন্ত বরণ ও পিঠা উৎসব উপলক্ষে এদিন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

এমইএস কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

আপডেট সময় : ০৮:১৫:২১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫