মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১২:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে দমদমিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন মিয়ানমারের মংডু দারোগা পাড়া কবির আহম্মেদের মো. আইমেস (২৫) ও মাংগালা গ্রামের জাফর আলমের ছেলে মো. হাসান (১৮)।

টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ ইশতিয়াক মুর্শেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাতে টেকনাফের জাহাঙ্গীরের জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির নৌ-টহলদল কঠোর সর্তকতা অবলম্বন করে।

একপর্যায়ে দুইজন ব্যক্তিকে নাফ নদীতে সাঁতরিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাহাঙ্গীরের জোড়ার দিকে আসতে দেখে। পরবর্তীতে টহলদল ওই ব্যক্তিদের চ্যালেঞ্জ করে নাফ নদীতে আটক করে এবং তল্লাশি করে চোরাকারবারীদের মধ্যে একজনের কোমরে ফিটিং অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করে আসছে।

তিনি আরও জানান, আটক আসামিদের জব্দ করা ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ১০:১২:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪