মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

শরীয়তপুরে ৮ হাজার কেজি পলিথিন ব্যবহারের অনুপযোগী করে নিলামে বিক্রি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২৪:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৭৫১ বার পড়া হয়েছে

শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত প্রায় ৮ হাজার কেজি পলিথিন কেটে ব্যবহার অনুপযোগী করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। গত দুই অর্থ বছরে বিভিন্ন সময় এ পলিথিনসমূহ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

জেলার পরিবেশ অধিদপ্তর জানায়, গত ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে বিভিন্ন সময় অভিযানের মাধ্যমে ৮ হাজার কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর।

পরে জব্দ করা পলিথিনগুলো রিসাইকেলের মাধ্যমে পরিবেশ উপযোগী অন্যান্য প্লাস্টিক দ্রব্য তৈরি শর্তে নিলামের মাধ্যমে চট্টগ্রামের শাহজালাল প্যাকেজিং প্রতিষ্ঠানের কাছে ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে পলিথিনগুলো কেটে ব্যবহার অনুপযোগী করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যেসকল পলিথিন জব্দ করা হয়েছিল তা সমন্বিতভাবে গোপালগঞ্জ, ফরিদপুর ও শরীয়তপুর জেলায় নিলাম কার্যকর করা হয়েছে।

আমরা ব্যবহার অনুপযোগী করে সেগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিচ্ছি। আগামীতেও আমাদের এই কার্যক্রম চলমান রাখা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

শরীয়তপুরে ৮ হাজার কেজি পলিথিন ব্যবহারের অনুপযোগী করে নিলামে বিক্রি

আপডেট সময় : ০৪:২৪:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪