মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

বুধবার সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪১:৩৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গ সরকারের পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ ঘোষণা করলেও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বুধবার (২৭ নভেম্বর) সারা দিনে প্রায় সাড়ে ৫ হাজার টন পেঁয়াজ ও আলু আমদানি করা হয়েছে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন। আমদানিকারক ব্যবসায়ী সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের রপ্তানি বন্ধের পর গত মঙ্গলবার সোনামসজিদ বন্দর দিয়ে কোনো পেঁয়াজ ও আলুর ট্রাক প্রবেশ করেনি। তবে বুধবার দুপুর থেকে পূর্ববর্তী এলসি অনুযায়ী ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজ ও আলু পাঠাতে শুরু করেন।

শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন জানান, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে সোনামসজিদ বন্দরেও কিছুটা প্রভাব পড়েছিল। কিন্তু বুধবার থেকে ভারতীয় ব্যবসায়ীরা এলসি করা পণ্য পাঠানোর জন্য ট্রাক পাঠান, যার ফলে আমদানি শুরু হয়।

আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, মঙ্গলবার বন্দর বন্ধ থাকলেও বুধবার থেকে আমদানি পুনরায় চালু হওয়ায় পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমতে পারে বলে তিনি আশা করছেন। বুধবার সারা দিনে মোট ৯৪টি ট্রাকে ২৫০২ টন পেঁয়াজ এবং ১০৯টি গাড়িতে ২৯৪২ টন আলু এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বুধবার সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ

আপডেট সময় : ০৯:৪১:৩৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪