বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গায় চাকরীচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০১:৩৫ অপরাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৭৭৫ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান:

বিনা বিচারে ১৬ বছর বন্দি নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিডিআর কল্যান পরিষদ ও চুয়াডাঙ্গা জেলায় ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যরা।

আজ (২৭ নভেম্বর) বুধবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ হাসান চত্বরে পৌঁছায়।এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানাসহ সারা দেশের ইউনিটগুলোতে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিল। তা তৎকালীন খুনি হাসিনার চক্রান্তে এবং ভারতীয় ‘র’ বাহিনী দিয়ে পিতার হত্যার প্রতিশোধ নিয়েছিল।

এ ঘটনায় পিলখানাসহ বিডিআরের সকল ইউনিটে অবৈধ আদালত স্থাপন করে। সেই আদালতে ছিল না আমাদের কোন বাক স্বাধীনতা, কোন আইনজীবী নিয়োগ দেওয়া নিষেধ ছিল। সেই আদালতে আমাদের অবৈধভাবে শাস্তি দেওয়া হয়।

বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা বলেন, আমাদের জরাজীর্ণ সংসারের দিকে তাকিয়ে ওই অবৈধ আদালত বিলুপ্ত ঘোষণা করে পুনরায় আমাদেরকে চাকুরীতে যোগদানের ব্যবস্থা করবেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক বিডিআর সদস্য মোজাম্মেল হক, গোলাম মোস্তফা, আব্দুর রশিদ, বাবলুর রহমানসহ তাদের পরিবারের সদস্যবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গায় চাকরীচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

আপডেট সময় : ০৫:০১:৩৫ অপরাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪