মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

গাজীপুর সাফারি পার্কের বেষ্টনীর জাল কেটে ২ ম্যাকাও পাখি চুরি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৯:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ৭৬১ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুটি ম্যাকাও পাখির মধ্যে একটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে টঙ্গী বাজার এলাকার একটি দোকান থেকে পাখিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার (২৪ নভেম্বর) মো. আরিফ (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার (২২ নভেম্বর) রাতে পাখিশালার জাল কেটে দুর্বৃত্তরা দুটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি করে। পাখিগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা। শনিবার সকালে কর্মীরা পাখিশালার জাল কাটা অবস্থায় দেখতে পান এবং দুটি পাখি কম থাকার বিষয়টি নিশ্চিত করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে টঙ্গী বাজার এলাকার সোনা কল্যাণ রোডের একটি দোকান থেকে মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি হওয়া একটি ম্যাকাও পাখি উদ্ধার করা হয়।

আটক মো. আরিফ শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া ম্যাকাও পাখিটি অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পাখিটির মুখে স্কচটেপ পেঁচিয়ে চুরির সময় আহত হওয়ায় তা অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন সাফারি পার্কের কর্মকর্তারা।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার জানিয়েছেন, “চুরি হওয়া অপর ম্যাকাও পাখি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

গাজীপুর সাফারি পার্কের বেষ্টনীর জাল কেটে ২ ম্যাকাও পাখি চুরি

আপডেট সময় : ০৯:০৯:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪