মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

জীবন বাঁচাতে মায়ানমারের ৫৬ নাগরিকের বাংলাদেশে অনুপ্রবেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৬:৪৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৭৫৪ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মায়ানমারের ৫৬ জন নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বর্তমানে তারা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের হিন্দু রোহিঙ্গা ক্যাম্পের কাছে অবস্থান করছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকালেই মায়ানমারের এসব নাগরিক সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অনুপ্রবেশকারীদের মধ্যে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের লোকজন রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে প্রশাসন।

মায়ানমার থেকে পালিয়ে আসা এসব ব্যক্তিরা জানিয়েছে, রাখাইন রাজ্যে সংঘাতের কারণে তাদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। নিজেদের জীবন বাঁচাতে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের দাবি, রাখাইনে কৃষিকাজ করে তারা জীবিকা নির্বাহ করত।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, জড়ো হয়ে থাকা মায়ানমারের নাগরিকদের বিজিবি ও পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন ও বিজিবি বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

জীবন বাঁচাতে মায়ানমারের ৫৬ নাগরিকের বাংলাদেশে অনুপ্রবেশ

আপডেট সময় : ০৮:৩৬:৪৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪