মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪২:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৭৮২ বার পড়া হয়েছে

দাবি না মানলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ছেড়েছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়। এর আগে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে আজ সকাল ১০টার পর কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা জানান, স্কুলের অভ্যন্তরীণ বিষয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ না করতে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বোঝানোর পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে লটারির ভিত্তিতে ভর্তির প্রথা চলে আসছে। ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী তাদের কলেজে পড়ার সুযোগ হারাচ্ছেন। এ অবস্থায় পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তি নেওয়ার দাবি জানান তারা।

দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে আসাদ গেট থেকে গাবতলী যাওয়ার পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।এতে দীর্ঘ যানজট দেখা দেয়। শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাওয়ার পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৩:৪২:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪