রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

মাধবপুরে যুবদল নেতার উপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০৩:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ৭৭৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে পৌর যুবদলের নেতা মোঃ সিরাজুল ইসলামের উপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা মোঃ বিল্লাল মিয়া (৩৫)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি পৌর এলাকার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় থানার এস.আই সাইদুল রহমান ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

জানা যায়, ১০ নভেম্বর সন্ধ্যায় বিএনপির কর্মসূচি পালন শেষে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় উজ্জ্বল মিয়া, বাদল মিয়া ও বিল্লাল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর রাম দা, চাপাতি, জিআই পাইপ দিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় যুবদল নেতা সিরাজুল ইসলাম ও শ্রমিক দল নেতা এমরানকে ব্রাহ্মণবাড়ীয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, কুখ্যাত দাদন ও মাদক কারবারি বাদল মিয়া, উজ্জ্বল মিয়া গংদের বিরুদ্ধে খুন, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও অপহরণসহ অসংখ্য মামলা রয়েছে।

থানার অফিসার ইনর্চাজ আব্দুল্লা আল মামুন জানান, এ ঘটনায় সিরাজ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত বিল্লাল মিয়া এজাহার নামীয় আসামি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

মাধবপুরে যুবদল নেতার উপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৩:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪