বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

পুত্রবধূর ওপর অভিমান করে বৃদ্ধ আত্মহত্যা।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৩:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আলমডাঙ্গা উপজেলায় পুত্রবধূর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আবু সিদ্দিক ওরফে পুটি (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। গতকাল মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। আবু সিদ্দিক পুটি আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের মৃত আফসার মল্লিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাঝে মধ্যেই সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে পুত্রবধূর সঙ্গে মনোমালিন্য হতো আবু সিদ্দিকের। গত সোমবারও তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে পুত্রবধূর ওপর অভিমান করে নিজ বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে গলায় গামছা পেছিয়ে ফাঁস দেন তিনি। সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যার কারণ জানা যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করতে পারেন। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

পুত্রবধূর ওপর অভিমান করে বৃদ্ধ আত্মহত্যা।

আপডেট সময় : ১১:৪৩:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪