বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সাতক্ষীরায় নৈশকোচে তল্লাশি করে ৩ স্বর্ণের বারসহ আটক চোরাকারবারী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০১:২৪ অপরাহ্ণ, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ৮০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় নৈশকোচে তল্লাশি করে ৩টি স্বর্ণের বারসহ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

রোববার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এম আর পরিবহনের যাত্রী জাহাঙ্গীর হোসেন স্বপনের নিকট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তার পিতার নাম মৃত নুরুল হক। বাড়ি ঢাকা জেলার রায়েরবাগ থানার কদমতলী ইউনিয়নের রায়েরবাগ গ্রামে।

চোরাকারবারি স্বপনের পায়ের জুতার ভিতরে বিশেষ ব্যবস্থাপনায় ৩পিচ স্বর্ণের বার লুকিয়ে রাখা ছিল। যার ওজন ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম। বিজিবির তথ্য মতে স্বর্ণগুলো আনুমানিক বাজার মূল্য ৫৭ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তোলুইগাছা বিওপির হাবিলদার মেজবাহ উদ্দিনের নেতৃত্বে বিজিবির জোয়ানরা  ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ এম আর পরিবহন থামিয়ে ঝাউডাঙ্গা এলাকায় তল্লাশি চালায়। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পরিবহন যাত্রী চোরাকারবারি স্বপ্নের নিকট থেকে তিন পিস স্বর্ণের বার উদ্ধার করে।

আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

সাতক্ষীরায় নৈশকোচে তল্লাশি করে ৩ স্বর্ণের বারসহ আটক চোরাকারবারী

আপডেট সময় : ১০:০১:২৪ অপরাহ্ণ, রবিবার, ১০ নভেম্বর ২০২৪