বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত ৯ কৃষক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৯:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং থেকে অপহৃত ৯ কৃষক মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। সোমবার (৪ অক্টোবর) ডাকাত সদস্যদের আড়াই লাখেরও বেশি টাকা দিয়ে তারা ফিরতে পেরেছেন বলে দাবি অপহৃত কৃষকদের।

ফিরে আসা কৃষক মো. আনোয়ার ইসলামের ভাই ছৈয়দ কামাল বলেন, ‘শনিবার সকালে করাচি পাড়ার পাহাড়ি সংলগ্ন এলাকায় ১০ কৃষক ক্ষেতের জমিতে কৃষি কাজসহ পাহাড়ে লাকড়ি সংগ্রহ করছিলেন। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল ডাকাত অস্ত্রের মুখে ১০ কৃষককে ধরে নিয়ে যায়।

পরে কৌশলে একজন পালিয়ে আসতে সক্ষম হন। এরপর থেকে অপহরণকারীরা কৃষকদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করেস আসছিলেন।

তিনি বলেন, ঘটনার পর সোমবার সকালে ২ লাখ ৭৪ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ৯ কৃষক ডাকাতের হাত থেকে বাড়িতে ফিরে আসেন।

এ বিষয়ে টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ও উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাহার হোসেন সাংবাদিকদের বলেন, অপহৃত কৃষককে উদ্ধারে আমরা শুরু থেকে পাহাড়ি এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি।

ভিকটিমের পরিবারের মাধ্যমে জানলাম অপহৃত কৃষকরা বাড়িতে ফিরে এসেছেন। তবে মুক্তিপণের বিষয়টি তার জানা নেই বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত ৯ কৃষক

আপডেট সময় : ০৮:৪৯:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪