বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

কাদের মির্জার সহযোগী ২১ মামলার আসামি পিচ্চি মাসুদ গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ কাদের মির্জার সহযোগী ২১ মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, সোমবার দিবাগত রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাসুদ ওই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের তবারক আলী ভূঞা বাড়ির আবুল খায়েরের ছেলে এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি, ১টি খুনসহ ডাকাতি, ৩টি মাদক, ১টি পুলিশ আক্রান্ত, ২টি অন্যান্য মোট ২১টি মামলা রয়েছে।

জানা যায়, কোম্পানীগঞ্জে কাদের মির্জার হেলমেট বাহিনীর অন্যতম সদস্য ছিল পিচ্চি মাসুদ। সে প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে চলত। কাদের মির্জার প্রশয়ে সে এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে। জনশ্রুতি রয়েছে কাদের মির্জা তার থেকে ডাকাতির টাকার ভাগ পেত। ২০২১ সালে পিচ্চি মাসুদ অস্ত্র হাতে গুলি করার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, পিচ্চি মাসুদকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে ২১ মামলা রয়েছে বলে জানা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

কাদের মির্জার সহযোগী ২১ মামলার আসামি পিচ্চি মাসুদ গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪