বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নেত্রকোনায় অবৈধ যানবাহন চলাচল বন্ধে সেনাবাহিনীর অভিযান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২১:৪৯ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নেত্রকোনায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ পৌর শহরে চলাচলকারী অবৈধ যানবাহন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে নেত্রকোনা পৌর শহরের শহীদ মিনার মোড়ে ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে দিনব্যাপি অবৈধ যানবাহন চলাচল বন্ধে এই অভিযানে নেমেছে সেনাবাহিনী।

সকাল ১১ টায় নেত্রকোনা সেনাবাহিনী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর-ই আহমেদ আল শাফী এ অভিযান শুরু করেন। এ সময় পৌর সড়কে চলাচলকারী মোটরসাইকেল প্রাইভেটকার ও নির্ধারিত অটো ছাড়া অন্যান্য অবৈধ অটো আটক করা হয়।

অভিযানে নেত্রকোনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর জিসানুল হায়দার উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন। এ সময় ট্রাফিক পুলিশের সদস্যরা হেলমেট বিহীন অবৈধ চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা প্রয়োগ করেন।

উপ-অধিনায়ক মেজর জিসানুল হায়দার জানান, নেত্রকোনায় যানজট নিরসনে সেনাবাহিনী অভিযান শুরু করেছে। এক দিন পর পর অটো চলাচল করার নির্দেশনা থাকলেও তা মানছে না চালকরা। সেই সাথে হেলমেট, ড্রাইভিং ও লাইসেন্স বিহীন মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চালকদের আইনের আওতায় আনার পাশাপাশি সহ সতর্ক করা হচ্ছে। আগামী দিনে আরো কঠোর আইন প্রয়োগের মাধ্যমে যানজট নিরসনে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

নেত্রকোনায় অবৈধ যানবাহন চলাচল বন্ধে সেনাবাহিনীর অভিযান

আপডেট সময় : ০২:২১:৪৯ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪