বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

দামুড়হুদায় জাতীয় যুব দিবস পালিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০২:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ৭৭১ বার পড়া হয়েছে

“দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”-এ স্লোগান কে সামনে রেখে দামুড়হুদা উপজেলায় জাতীয় যুব দিবস -২০২৪ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা-যুব ঋণ-সনদ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দামুড়হুদা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মমতাজ মহল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান পলাশ,সাধারণ সম্পাদক তানজীর ফয়সাল।

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
সাংবাদিক হাবিবুর রহমান,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান,শারমিন নাহার,সাংবাদিক হাতেম সহ প্রায় অর্ধশতাধিক যুবক।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন,
আমরা বীরের জাতি,আমাদের যুবরা আগামী দিনের ভবিষ্যৎ।ভবিষ্যতের জন্য আশার আলো নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা তাদের লক্ষ্যে পৌঁছে যাবে এবং সফলতা অর্জন করবে এমন আশাব্যাক্ত করে।

আলোচনা সভা শেষে বিভিন্ন ট্রেডে ২০ জন প্রশিক্ষণ গ্রহণকৃত প্রশিক্ষিত যুবকদের মাঝে ৩০ হাজার টাকা করে সর্বমোট ৬ লাখ টাকার যুব ঋণের চেক, ৩ জনকে প্রশিক্ষণ সনদ ও ১০ জন যুবকের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

দামুড়হুদায় জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় : ০৫:০২:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪